• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোমবার টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি

সিসি নিউজ, ০৫ মে: সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে, সোমবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার বিএএফ বেইস বাশার হেলিপ্যাড থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। দুপুর ১টা ৫০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর দুপুর ২টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি। ওই সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেবে। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এরপর ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ