• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে জাকাত নিতে গিয়ে ১০ নারীর মৃত্যু

সিসি নিউজ, ১৪ মে: চট্টগ্রামের সাতকানিয়ায় যাকাত ও ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। আজ সোমবার দুপুর ১টার দিকে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি চট্টগ্রামের শিল্প গ্রুপ কবির স্টিলের মালিক মো. শাহজাহানের।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঁইয়া জানান, ৩০-৪০ হাজার মানুষ ইফতার সামগ্রী নিতে ওই বাড়িতে ভিড় করে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার জেলা থেকে লোকজন সেখানে আসে। অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কেএসআরএম এর কর্মকর্তা মো. রফিক জানান, তাদের কোম্পানির পক্ষ থেকে সকালে দুঃস্থ-গরিবদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিল। এ সময় ইফতার সামগ্রী নিতে আসা লোকজনের হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এতে পদদলিত হয়ে ৯ জন নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ