• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক, ১৬ মে: হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কলকাতার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে বর্তমানে দিল্লিতে চিকিৎসা চলছে তার। এদিকে তার ম্যানেজার বলেছেন, পিঠের ব্যথার চিকিৎসা করাতে গত এপ্রিলে লস এঞ্জেলেস গিয়েছিলেন মিঠুন।

দীর্ঘ দিন ছবিতে অভিনয় না করলেও টিভিতে বিভিন্ন রিয়েলটি শো–এ তাকে প্রায়ই দেখা যেত বিচারকের আসনে। কিন্তু পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় সেখান থেকে সরে যান। রাজনৈতিক জীবন থেকেও অব্যাহতি নিয়েছেন। কোনো সামাজিক উৎসব, অনুষ্ঠানেও বিশেষ একটা আসতেন না।

শেষ বার ‘হাওয়াইজাদে’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। ২০০৯ সালে ‘লাক’ ছবিতে চপার থেকে লাফিয়ে পড়ে স্টান্ট করতে গিয়ে সময়ের ভুল গণনায় পড়ে গিয়ে পিঠে চোট পান মিঠুন। তারপর থেকেই সেই যন্ত্রণা তাকে ভোগাচ্ছে।

দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত মৃগয়া, দো আনজানে, মেরা রক্ষক, সুরক্ষা, তারানা, হাম পাঁচ, সিতারা, শাউকীন, ওয়ারদাত, আদাত সে মজবুর, জিনে কি রাহ, ডিস্কো ড্যান্সার, ত্রয়ী, হিরো কা চোর, মুঝে ইনসাফ চাহিয়ে, কসম পয়দা করনে ওয়ালে কি, পেয়ার ঝুকতা নাহি, গুলামী, চালবাজ, বারুদ, এলান, লাকী: নো টাইম ফর লাভ, যুদ্ধ, চিঙ্গারি, দিল দিয়া হ্যায়, এমএলএ ফাটাকেষ্ট, গুরু, তুলকালাম, মিনিস্টার ফাটাকেষ্ট, ভোল শঙ্কর, হিরোজ, চাঁদনী চক টু চায়না, লাক, ফির কাভী, বাবরসহ অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ