• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রমিক কল্যাণ তহবিলে ৪ কোটি টাকা

সিসি নিউজ, ১৬ মে: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের লভ্যাংশের চার কোটি টাকা প্রদান করেছে।

বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের হাতে এর ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলীর নেতৃত্বে এক প্রতিনিধিদল কোম্পানির গত চারবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ চার কোটি চার লাখ ২২ হাজার ৪৪০ টাকার একটি চেক হস্তান্তর করেন।

চেক প্রদান অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বাংলাদেশ শ্রম আইন মেনে প্রতিটি কোম্পানিকে লাভের নির্দিষ্ট অংশ পাঁচ শতাংশ শ্রমিক কল্যাণে এবং একই সাথে লাভের পাঁচ শতাংশের এক দশমাংশ অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান করার আহবান জানান।

তিনি বলেন, এই তহবিলে বর্তমানে জমার পরিমাণ প্রায় তিনশ’ কোটি টাকা। শুধু বড় কোম্পানিগুলোই যদি এ তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট অংশ জমা দেয় তাহলে হাজার হাজার কোটি টাকা জমা হবে, যা অসহায় শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, অলিম্পিক ইন্ডাজট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক তানভীর আলী, সামাদ মীর আলী, সিনিয়র মহাব্যবস্থাপক কাজী তৌহিদুজ্জামান এবং মহাব্যবস্থাপক মাজাহারুল হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ