• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁ আত্রাই উপজেলা সদর সাহেবগঞ্জ নিউ মার্কেটের দি অঞ্জলী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা ৪৮ভরি স্বর্ণালংকার ও নগদ ৯৮ হাজার টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।
বৃহস্পতিবার (১৭ মে) সকাল ১০টার দিকে দোকান খুলতে গিয়ে চুরির এ দৃশ্য দেখতে পান অঞ্জলী জুয়েলার্সের মালিক শ্রী ময়না কর্মকার।
এ ব্যাপারে অঞ্জলী জুয়েলার্সের মালিক শ্রী ময়না কর্মকার জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান তালাবদ্ধ করে তিনি বাড়ি চলে যান। এরপর সকালে দোকান খুলে দেখতে পান দোকানে কোনো স্বর্ণালংকার নেই এবং পাশের দেয়ালও ভাঙা। দোকান মালিকের ধারণা পাশের মান্নান গার্মেন্টস দোকানের ভেতরে ঢুকে চোর স্বর্ণের দোকান লুট করে । লুটপাটের সময় দোকানের ভেতরে থাকা সিন্দুক ভেঙে ৪৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৯৮ টাকা নিয়ে যায়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, মালিকের দেওয়া তথ্য অনুযায়ী ৪৮ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে। চুরির খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা না হলেও তারা বিষয়টি খতিয়ে দেখছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ