• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কলেজ ভর্তিতে জালিয়াতির অভিযোগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে

সিসি নিউজ, ২৪ মে: একাদশ শ্রেণিতে ভর্তিতে অনলাইনে এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে প্রায় ১২ লাখ। আজ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এদিকে আবেদন না করলেও অনেক শিক্ষার্থীর অজান্তে জালিয়াতি করে ভর্তি নিশ্চিত করছে অনেক প্রতিষ্ঠান। ফলে ভোগান্তিতে শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়।
২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৩ মে। শেষ হবে আজ রাত ১১টা ৫৯ মিনিটে।
তবে এবার অনেক ভর্তিচ্ছুদের ভর্তি জালিয়াতির শিকার হতে হচ্ছে। অনেক কলেজ জালিয়াতি করে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন নম্বর নিয়ে অনলাইনে ভর্তি নিশ্চিত করে দিচ্ছে। ফলে শিক্ষার্থীদের দূরদূরান্ত থেকে  শিক্ষা বোর্ডের কার্যালয়ে এসে ভর্তি বাতিল করে আবার আবেদন করতে হচ্ছে।
এরকম অসংখ্য অভিযোগ প্রতিদিনই আসছে শিক্ষামন্ত্রণালয়ে। মন্ত্রণালয় এদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে।
এসব প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল সহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ১০ জুন। প্রথম পর্যায়ে যারা সুযোগ পাবেন না তারা দ্বিতীয় পর্যায়ে ১৯ জুন আবার আবেদন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ