• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাদকবিরোধী অভিযানে গোলাগুলিতে পাঁচ জেলায় নিহত ৮

সিসি নিউজ, ২৪ মে: পুলিশের মাদকবিরোধী অভিযানে গোলাগুলিতে কুমিল্লা, ফেনী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মাগুরায় ৮ জন নিহত হয়েছেন। তাদেরকে মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ। অভিযানে ১০ দিনে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে।
গতরাত ১টায় কুমিল্লার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রামে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন বাবুল ও রাজিব। ফেনীর ফুলগাজীতে রাত ৩টায় গোলাগুলিতে নিহত হন শাহ মিরান শামীম ও মজনু মিয়া। নিহতদের পরিবারের অভিযোগ, শামীম ও মজনুকে বাড়ি থেকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি করে পুলিশ। টাকা দিতে না পারায় গুলি করে হত্যা করা হয়। অভিযোগ অস্বীকার করছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাত আড়াইটায় গোলাগুলিতে নিহত হন সেলিম ওরফে ফেন্সি সেলিম।
রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোলাগুলিতে নিহত হন আমির খাঁ। এদিকে মাগুরায় মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে আইয়ুব হোসেন ও মিজানুর রহমান কালু নামে ২ জন নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ