• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভূরুঙ্গামারীতে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি, ২৬ মে: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম আলী (৩৪) দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে।

ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, শনিবার ভোরে ভারতীয় সীমান্তঘেষা দক্ষিণ বাঁশজানী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধারের জন্য গেলে মাদক চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্রমণ চালায় এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে মাদক পাচার সিন্ডিকেট প্রধান ইব্রাহীমর গুলিবিদ্ধ হয়।

ওসি জানা, ইব্রাহীমের ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে কুড়িগ্রাম হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে সেখানে সকাল ৯টায় তার মৃত্যু হয়। এ সময় এএসআই নাদের ও আইয়ুব নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছে এবং মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে যায়।

থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এই নিহত ইব্রাহীমের নামে ভূরুঙ্গামারী থানায় ৪টি মাদকের মামলাসহ কুড়িগ্রাম জেলার অন্যান্য থানায়ও মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ