• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সুচিত্রা সেনের অন্ত্যেষ্টিক্রিয়া কেওড়াতলা শ্মশানে

Sucitra Senসিসি ডেস্ক : চলচ্চিত্রের কিংবদন্তি সুচিত্রা সেনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। এর আগে তার মরদেহ নিয়ে যাওয়া হবে বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে। সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশান। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। তবে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে মহানায়িকাকে গান স্যালুট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

জানা গেছে, সুচিত্রার পরিবারের ইচ্ছানুযায়ী কাঠের চুল্লিতেই তার মরদেহ পোড়ানো হবে। তবে কিভাবে গোটা বিষয়টি পরিচালিত হবে তা নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা চলছে। সেই আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন।

এদিকে, মহানায়িকার জীবনাবসানের খবর ছড়িয়ে পড়ার পরই বেলভিউ ক্লিনিকে ভিআইপিদের ভিড় বাড়তে শুরু করেছে। গোটা টালিগঞ্জ মানুষ ছুটে এসেছে হাসপাতালে তাকে একবার দেখার জন্য। এসেছেন সুচিত্রার পরিবারের সকলে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ