• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

রাজিবপুরে ১৩৬ শিক্ষকের মানবেতর জীবনযাপন

Kurigramরাজিবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৬জন শিক্ষকের চাকুরি জাতীয় করনের ১ বছর অতিবাহিত হলেও ৪ মাস যাবৎবেতন-ভাতা পাচেছন না। ফলে তাদের পরিবার বর্গের সকল সদস্যদের নিয়ে চরম হতাশা ও মানবেতর জীবন যাপন করতে হচেছ।  জানা গেছে গত ২০১৩ সালের ৯ জানুয়ারিতে প্রাথমিক শিক্ষক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সকল রেজি:বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও সকল শিক্ষকদের চাকুরি জাতীয় করন করার ঘোষনা দেয়। ঘোষনার ১ বছর পার হলেও শিক্ষকরা সরকারি কোন সুযোগ-সুবিধা পাচেছ না । গত ২০১৩ সালের সেপ্টম্বর মাস থেকে জানুয়ারি ২ সপ্তাহ পার হলেওবেতন-ভাতা পাচেছ না। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম জানান,৪ মাস ধরে বেতন-ভাতা না পেয়ে চেক বন্ধক রেখে এবং অনেকে সুদের উপর টাকা নিয়ে সংসার চালাচেছন। দেনাদাররা বাজারে গেলেই তাদের খোঁজে । ফলে অনেকে বাজারে আসা বন্ধ করে দিয়েছে বলেও খবর পাওয়া গেছে। সর্বপোরি বেতন না পেয়ে হতাশায় কাটছে তাদের দিন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ