• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ককটেলসহ বিএনপির ৭ কর্মী আটক

ঢাকা, ২৮ মে: ঢাকার ধামরাইয়ে নাশকতার প্রস্তুতিকালে ছয়টি ককটেলসহ বিএনপির সাত কর্মীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
রবিবার দিবাগত রাতে বড় চন্দ্রাইল মফিজ মোল্লার মাঠে নাশকতার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়। সোমবার তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার পাঠানটোলা মহল্লার মৃত মাইনুদ্দিনের ছেলে মোঃ আলম মিয়া (৩২), একই উপজেলার কুমরাইল টেকপাড়া মহল্লার আজিজুল হকের ছেলে মোঃ ফয়সাল হোসেন (২৬), আইঙ্গন গ্রামের আমিন হোসেনের ছেলে শাহিন মাহমুদ (২৫), দক্ষিণ পাড়া মহল্লার আবু সাইদের ছেলে সফিকুল ইসলাম জুয়েল (২৭), আইঙ্গন গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রুবেল হোসেন (২২), কালিয়া গাঁ মহল্লার ইসরাফিলের ছেলে মোঃ রাজু (৩০), কালিয়া গাঁ মহল্লার নুরুল ইসলাম মানু মিয়ার ছেলে আলামিন (২৬)।
এ ব্যাপারে ধামরাই থানার সেকেন্ড অফিসার এস. আই. তৌহিদুল ইসলাম জানান, এরা বিএনপির সক্রিয় কর্মী।এদের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ