কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদালিয়া ইউনিয়ন ও রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ২০১৮-২০১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দলদালিয়া ইউপি’র হলরুমে প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে সভায় ইউ,পি সচিব মোঃ সাইফুল হক এ বাজেট পেশ করেন। এ বাজেটে ২ ধরনের আর্থিক তহবিলের মধ্যে নিজস্ব তহবিলে ১৩ লাক্ষ ৬৫ হাজার ৫’শ টাকা এবং উন্নয়ন তহবিলে ২ কোটি ৭৪ লাক্ষ ৪৫ হাজার ৯’শ ৬০ টাকা। এবং বিভিন্ন খাতসহ মোট ২ কোটি ৮৮ লাক্ষ ১১ হাজার ৮’শ ৬০ টাকা দেখানো হয়েছে।
অপরদিকে একই দিন সকালে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে ২৩লাখ ৫৬হাজার ৫০টাকা বাজেটে আয় ও ব্যয় উল্লেখ করা হয়েছে। এবার ওই বাজেটে যোগাযোগ ও স্যানিটেশন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। ভার্ক সংস্থা শুধু স্যানিটেশন খাতে ৭লাখ ২৫হাজার টাকা ওই ইউনিয়ন পরিষদে অনুদান দিচ্ছে বলে ওই সংস্থার প্রজেক্ট ম্যানেজার আহমেদ ওমর ফারুক উন্মুক্ত আলোচনায় জানিয়েছেন।
উন্মুক্ত বাজেট ঘোষণায় ইউপি চেয়ারম্যান, সদস্য, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি ও এলাকার বিভিন্ন লোকজন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।