• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোলাগুলিতে সারাদেশে ১৪ জন নিহত

সিসি নিউজ, ৩০ মে: মাদকবিরোধী অভিযানে গোলাগুলিতে মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ঢাকাসহ ৯ জেলায় ১৪ জন নিহত হয়েছে। এতে ১৬ দিনে ১২৫ জনের মৃত্যু হলো। তাদের সবাই মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ ও র‍্যাব।
মাগুড়া সদরে গতরাতে মাদক ব্যবসায়ী দুপক্ষের গোলাগুলিতে বাচ্চু চৌপদার, কিশোর অধিকারী কালা, রায়হাল ঢালি রিতিশ নিহত হয়েছে।
বেনাপোল বড়অঁচড়া সীমান্তে মাদক ব্যবসায়ী দুপক্ষের গোলাগুলিতে শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন হোসেনসহ আরো একজন নিহত হয়।
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে ১৯ মামলার আসামি মোহাম্মদ ইসহাক নিহত হয়েছে।
কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে ১০ মামলার আসামি নেত্রকোনার শীর্ষ মাদক ব্যবসায়ী মুজিবুর রহমান।
এছাড়া কুমিল্লার বুড়িচংয়ে ৭ মামলার আসামি রোসমত আলী, নড়াইল সদরে সজীব শেখ, চুয়াডাঙ্গায় একজন এবং সিরাজগঞ্জের কামারখন্দে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে আহসান হাবিব নিহত হয়েছে। এসব ঘটনায় অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ