• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১২৮ অতিরিক্ত জেলা জজ পাচ্ছেন গাড়ি সুবিধা

ঢাকা, ৩১ মে : দাফতরিক কাজে ব্যবহারের জন্য সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পাচ্ছেন ১২৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজরা। তাদের গাড়ি সুবিধা পাওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দেয়ার পর গত ২৯ মে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।

দেশের ৬৪ জেলায় অতিরিক্ত জেলা জজ পদমর্যাদায় কর্মরত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পেয়ে এলেও অতিরিক্ত জেলা ও দায়রা জজরা ওই সুবিধা পেতেন না।

এ নিয়ে তাদের মধ্যে ছিল হতাশা। এ হতাশা দূর করার জন্য বিচার বিভাগীয় একটি অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক অতিরিক্ত জেলা জজদের সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে নির্দেশ দেন।

এরপর চলতি বছরের ১৫ জানুয়ারি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের দাফতরিক কাজে ব্যবহারের জন্য জেলা ও দায়রা জজ আদালত/মহানগর দায়রা জজ আদালতের টিওএন্ডই-তে ১২৮টি গাড়ি (কার) অন্তর্ভুক্তকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির জন্য প্রস্তাব পাঠানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় ১৮ এপ্রিল ওই প্রস্তাবে সম্মতিজ্ঞাপন করে এবং অর্থ বিভাগের সম্মতি গ্রহণের শর্ত দেয়। চলতি মাসের ৭ তারিখে ওই বিষয়ে সম্মতি গ্রহণের জন্য আইন ও বিচার বিভাগ থেকে অর্থ বিভাগে প্রস্তাব পাঠালে ২৯ মে অর্থ বিভাগ সম্মতি জানিয়ে আইন ও বিচার বিভাগকে পত্র দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ