• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অনুমোদন পেল দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়

ঢাকা, ০৭ জুন : অনুমোদন পেল আরও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো ১০৩টি। নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় দুটি হলো- ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি’ হবে ঢাকার মহাখালীতে। এটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হোসাইন। আর ‘ট্রাস্ট ইউনিভার্সিটি’ হবে বরিশালের নবগ্রাম রোডে। এটির প্রতিষ্ঠাতা কাজী শফিকুল আলম।

আগের মতো মোট ২৩টি শর্তে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন দিয়ে ৩ জুন প্রতিষ্ঠাতাদের চিঠি দিয়ে জানায় শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত এপ্রিলে দুই দফায় চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ সরকারের শেষ সময়ে আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়া হতে পারে বলে। এগুলোর প্রতিটির পেছনে রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা রয়েছেন।

১৯৯২ সালে আইন পাস হওয়ার পর দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন শুরু হয়। গত ৯ বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে অর্ধশত বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ