• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাদকবিরোধী অভিযানে ৩ ব‌্যবসায়ী নিহত

সিসি ডেস্ক, ০৮ জুন: চলমান মাদকবিরোধী অভিযানে তিন জেলায় আরো তিনজন নিহত হয়েছেন। নিহতদের সবাই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও রংপুর শহরে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন এবং দিনাজপুর সদর উপজেলায় অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তিও মাদক বিক্রেতা বলে দাবি পুলিশের।

ঠাকুরগাঁও

গোপন সংবাদের ভিত্তিতে জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ভদ্রেশ্বরী চেকপোস্ট এলাকায় অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিও পাল্টা গুলি চালালে শামীম নিহত হয়।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শামীম একজন তালিকাভূক্ত আসামি। তার নামে এগারোটি মামলা বিচারাধীন রয়েছে।

রংপুর

বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে শহরের কুকরুল আমেরতল তিন রাস্তার মোড় এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় আবু মুসা ওরফে ‘বিষ কালাই’ (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি সে তালিকাভূক্ত একজন মাদক মামলার আসামি।

রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত ২৪ দিনে দেশের বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে ১৩৪ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। যার মধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭১ জন এবং র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩৪ জননিহত। এছাড়াও ২৯ জন মাদক ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

দিনাজপুর

দিনাজপুর সদর উপজেলার খাড়িপাড়া এলাকা থেকে এক ‘মাদক ব্যবসায়ী’র গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টাকা ভাগাভাগি নিয়ে মাদক কারবারিদের দুই পক্ষে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেন্সিডিল, একটি ওয়ান শুটার গান ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ