• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় টিউবওয়েলের পানি পান করে অসুস্থ ২৫

সিসি ডেস্ক, ০৯ জুন : নীলফামারীর জলঢাকায় টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হয়ে পরেছে অন্তত: ২৫ জন। গুরুতর অসুস্থ ১৫ জনকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে এখন সুস্থ্য আছেন। ঘটনাটি উপজেলার শিমূলবাড়ী ইউনিয়নের রাজবাড়ী গ্রামের ৫নং ওয়ার্ডে।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার ওই ইউনিয়নের মৃত সতিশ চন্দ্র রায়ের ছেলে লাল মোহন রায় অসুস্থ হয়ে পরলে তাকে দেখতে বিভিন্ন ইউনিয়ন থেকে তার আত্মীয়রা দেখতে আসে। খাওয়া দাওয়া শেষে টিউবওয়েলের পানি পান করার পর সবার মাথা ঘুরতে থাকে এবং অনেকের বমি শুরু হয়। অবস্থা বেগতিক দেখে তাৎক্ষনিক ওই রাতেই জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

এ বিষয়ে লাল মোহন রায়ের ছেলে গোবিন্দ বলেন, কে বা কারা আমাদের টিউবওয়েলের পানিতে ক্ষতিকারক পদার্থ মিশিয়েছে। আমরা সবাই এই পানি পান করে অসুস্থ হয়ে পড়ি।

এদিকে অসুস্থ রনজিৎ রায়ের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আত্মীয়তার সুবাদে লাল মোহনের বাসায় তাকে দেখতে গিয়ে খাওয়া দাওয়া শেষে পানি পান করি তার পর থেকে বাসায় এসে মাথা ঘুরা ও বমি শুরু হলে স্থানীয়ভাবে আমি চিকিৎসা নেই।

এ বিষয়ে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার দেবাশিষ সরকার জানান, রোগীদের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে টিউবওয়েলের পানিতে ক্ষতিকারক কিছু মিশানো থাকায় তারা অসুস্থ হয়ে পরে।

উৎস: এবি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ