• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মাদক ব্যবসায়ীর বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

সিসি নিউজ, ১১ জুন: নীলফামারীর সৈয়দপুরে দুই মাদক ব্যবসায়ীর বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের ইসলামবাগ ও উত্তরা আবাসন এলাকায় ঘটনা ঘটে।গুড়িয়ে দেয়া বসতবাড়ির মালিকরা পুলিশের খাতায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

সূত্র মতে, মাদক ব্যবসায়ীদের আস্তানা নিশ্চিহ্ন করতে সন্ধ্যায় সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকার মাদক সম্রাজ্ঞী আমেনা বেগম ওরফে কাল্ঠি’র (৩৮) বাসায় হামলা চালায় ওই এলাকার তিন শতাধিক মানুষ।হামলার আগেই বাসা ছেড়ে পালিয়ে যায় ওই মাদক সম্রাজ্ঞী। অপরদিকে রাতে শহরের উপকন্ঠে উত্তরা আবাসন এলাকার মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন ওরফে জয়নাল হাজারীর (৪৫) বসতবাড়ি গুড়িয়ে দেয় ওই এলাকার দুই শতাধিক মানুষ। হামলার আগেই মাদক ব্যবসায়ী জয়নাল হাজারীও গা-ঢাকা দেয়।

সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা জানান, মাদক ব্যবসায়ী আমেনা বেগম ও জয়নাল হাজারীর নামে থানায় মামলা রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল সিসি নিউজকে জানান, মাদক নির্মূলে এলাকাবাসী স্বতঃস্ফুর্ত ভাবে এমনটি করছে বলে ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ