• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, রফিকুল ইসলাম ও জামিলুর রেজা

সিসি নিউজ, ২০ জুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক দুই অধ্যাপক ও বুয়েটের সাবেক এক অধ্যাপককে জাতীয় অধ্যাপক করা হয়েছে।

ঢাবির বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আনিসুজ্জামান ও রফিকুল ইসলাম এবং বুয়েটের সাবেক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় সরকার।

এই তিনজনকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এতে বলা হয়েছে, নিয়োগ পাওয়া জাতীয় অধ্যাপকরা ‘জাতীয় অধ্যাপকগণ সিদ্ধান্তমালা, ১৯৮১’ অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সম্মানী ও অন্যান্য সুবিধা পাবেন।

আনিসুজ্জামান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক; রফিকুল ইসলাম ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ইমিরিটাস অধ্যাপক ও বাংলা অধ্যয়ন কেন্দ্রের উপদেষ্টা; আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এখন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্যের দায়িত্বে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ