• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২ লাখ ৬৮ হাজার একর সরকারি বনভূমি বেদখলে

সিসি ডেস্ক, ২০ জুন: সরকার দেশের বেদখলকৃত বনভূমি উদ্ধারের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবে। সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এ কথা জানান।

মন্ত্রী বলেন, এ যাবত দেশের প্রায় ২ লাখ ৬৮ হাজার একর সরকারি বনভূমি বেদখলে রয়েছে। মূলত অনেক আগে থেকেই প্রত্যন্ত অঞ্চলের সরকারি বনাঞ্চলের নিকটবর্তী জনসাধারণ চাষাবাদ, বসতি স্থাপন, রাস্তাঘাট নির্মাণের কারণে বনভূমি জবরদখল হয়েছে।

তিনি বলেন, পরবর্তীতে শিল্পায়ন, নগরায়ন, পাকা সড়ক নির্মাণ, হাট-বাজার স্থাপনের কারণে বনভূমি বেদখল হয়েছে। তবে বর্তমানে ব্যাপক প্রচার ও সরকারের তৎপরতার ফলে নতুন করে বনভূমি জবর দখলের সুযোগ নেই।

তিনি আরো বলেন, বেদখলকৃত সরকারি ভূমি উদ্ধারের জন্য স্থানীয় পর্যায়ে প্রতিটি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সহকারী বন সংরক্ষককে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ চলমান রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বনভূমির মোট পরিমাণ ৬৩ লাখ ৬৯ হাজার একর। এর মধ্যে ৪৬ লাখ ৫২ হাজার মন্ত্রণালয়ের গেজেটভুক্ত, যা দেশের মোট আয়তনের ১২ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ