• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টয়লেটে ভারতীয় নারীর সন্তান প্রসব

ঢাকা, ২০ জুন: রাজধানীর কমলাপুর রেলওয়ে থানার টয়লেটে এক ভারতীয় নারী সন্তান প্রসব করেছেন। তার নাম রোকসানা আকতার (২৫)। তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। গত সোমবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
জানা গেছে, প্রসূতি রোকসানা আকতার ভারতীয়। তার স্বামীর নাম আব্দুল। এই আব্দুলের বাড়ি চাঁদপুরে। রোকসানা ভারত থেকে প্রথমে তার স্বামীর সঙ্গে যশোর আসেন। সেখানে এক আত্মীয়ের বাসায় তারা উঠেন। এরপর যশোরে একটি ক্লিনিকে তিনি চিকিৎসা নেন। গত সোমবার তিনি ও তার স্বামী আব্দুল চাঁদপুরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে করে কমলাপুর আসেন। এখানে এসে রোকসানা তার স্বামীকে আর খুঁজে পাননি।
পরে পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। থানার বাথরুমে রাত ১২ টার দিকে তিনি সন্তান প্রসব করেন। পরে রেলওয়ে পুলিশের কনস্টেবল ফজলু মিয়া মা ও নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে মা গাইনি ওয়ার্ডে এবং শিশুটিকে নবজাতক ইউনিটে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ