• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রীর

ঠাকুরগাঁও, ২৫ জুন: জেলার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের কালমেঘ বারঢালী এলাকায় বাসের ধাক্কায় নাজনীন (১৫) নামে স্কুলছাত্রী নিহত হয়েছে।

অন্যদিকে বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের সমিরউদ্দীন কলেজ মোড়ে ট্রাকের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ বারঢালী মোড়ে স্কুলছাত্রী নাজনীন বাইসাইকেলে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঠাকুরগাও থেকে বালিয়াডাঙ্গীগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে পৌছার আগেই পথিমধ্যে নাজনীন মারা যায়।

নাজনীন বালিয়াডাঙ্গী উপজেলার ছোটপলাশবাড়ী গ্রামের নাজিরুল ইসলামের মেয়ে। সে কালমেঘ আর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর ছাত্রী ছিলো।

বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ