• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সিসি নিউজ, ২৮ জুন: সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালক গোলজার আহমেদ সহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সৈয়দপুর থানায় মামলা হয়েছে। বুধবার প্লাজার ব‌্যবসায়ী মিঠু কম্পিউটার এন্ড মোবাইল জগৎ-এর স্বত্ত্বাধিকারী মমিনুল ইসলাম মিঠু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অন‌্যান‌্য বিবাদীরা হলেন সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মনছুর আলী, তার (মনছুর) দুই পুত্র শাহজাহান আলী ওরফে কাজল ও বাবলু মিয়া এবং উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী বাড়াইশাল পাড়ার মৃত দলিল উদ্দিনের পুত্র আফজাল হোসেন ও তার স্ত্রী হেলেনা আফজাল।

মামলার অভিযোগ মতে, ২০১৭ সালের ৫ আগস্ট সৈয়দপুর প্লাজার নীচতলার আই ব্লকের ১৫ নম্বর দোকানটি বিবাদী কাজলের কাছ থেকে বাদী ২৬ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে ক্রয় করেন। এরপর বাদী মমিনুল ইসলাম দোকানটি বিবাদী কাজলের কাছ থেকে বুঝিয়ে নিতে গেলে বিভিন্ন তালবাহানায় কালক্ষেপন করে। পরবর্তীতে মামলার অন‌্যান‌্য বিবাদীসহ আরো ১৭ লাখ টাকা অবৈধ ভাবে দাবি করে। উক্ত দাবিকৃত টাকা প্রদান না করিলে বিবাদীরা দোকানটি হস্তান্তর করিবে না বলে সাফ জানিয়ে দেন।

মামলার বাদী মমিনুল ইসলাম সিসি নিউজকে জানান, অবৈধ ভাবে দাবিকৃত টাকা না দেয়ায় বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকিও প্রদান করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা মামলার বিষয়টি নিশ্চিত করে সিসি নিউজকে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ