• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশিষ্টজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর চা-চক্র

teaঢাকা : বিশিষ্টজনদের সঙ্গে চা-চক্রে বসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
শুক্রবার বিকেলে গণভবনে বুদ্ধিজীবী, শিল্পী, শিক্ষক, কবি-সাহিত্যিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সঙ্গে চা-চক্র করেন প্রধানমন্ত্রী। চলে সন্ধ্যা পর্যন্ত।
চা-চক্রের শুরুতেই প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। শেষে সবার সঙ্গে উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপস্থিত ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, কবি কাজী রোজী, অ্যাটর্নি  জেনারেল মাহবুবে আলম, সম্মিলিত সাংস্কৃতিক  জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, বিটিভির মহাপরিচালক ম. হামিদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা পরিচালক শাইখ সিরাজ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

শিক্ষকদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  সদ্য পদত্যাগী উপাচার্য ড. আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান প্রমুখ।

আওয়ামী লীগের নেতাদের মধ্যে আবুল মাল আবদুল মুহিত, এইচ টি ইমাম, মতিয়া  চৌধুরী, ওবায়দুল কাদের, গওহর রিজভী, আসাদুজ্জামান নূর প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ