• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুমিল্লায় শিশুসহ ৮ রোহিঙ্গা আটক

কুমিল্লা, ২৯ জুন: কুমিল্লায় শিশুসহ ৮ রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারত সীমান্তবর্তী আশাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে তাদেরকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির হাবিলদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল বৃহস্পতিবার বিকালে ভারত সীমান্তের ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আশাবাড়ী এলাকা থেকে শিশু সন্তানসহ ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করে।
বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা এক বছর আগে মিয়ানমার থেকে ভারতের আসামে পাড়ি জমিয়েছিল এবং আসাম হতে ত্রিপুরা বর্ডার হয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করেছে। রাতে বিজিবি তাদের ব্রাহ্মণপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
আটককৃতরা হচ্ছে, মায়ানমারের আকিয়াব জেলার মংডু থানার বিভিন্ন গ্রামের নুরুল ইসলাম (৬৫), জিয়া রহমান (২৩), মাহমুদা খাতুন (২২), তার মেয়ে জিনুয়ারা (৩), ছেলে আজিজুর রহমান (১৮ মাস), হোসেন আহাম্মদ (৪৫), সুয়া বিবি (৭০), রহমত উল্লাহ (১৬)।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির জানান, শুক্রবার আটককৃতদেরকে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ