• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে নানা আয়োজনে বাংলানিউজের প্রতিষ্ঠা বার্ষিকী

সিসি নিউজ, ০১ জুলাই: দেশের বৃহত্তম ও জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টি ফোর. কম ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে নীলফামারীতে পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে (১ জুলাই) আয়োজন করা হয় কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালির।
সৈয়দপুর প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে পশ্চিমাঞ্চল রেলপথের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ( ভূমি) পরিমল কুমার সরকার। বাংলাদেশ বেতার নীলফামারী প্রতিনিধি, সাপ্তাহিক আলাপন সম্পাদক ও সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, এম, এ করিম মিস্টার, দি নর্থ বেঙ্গল সম্পাদক মেহেরুন্নিসা, সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও কথা সাহিত্যিক হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলানিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট মো. আমিরুজ্জামান।
এরপর অথিথিদ্বয় কেক কাটেন। তারপর বের করা হয় র‌্যালি। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক দলের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বৃস্টিপাতের কারণে র‌্যালিতে বিঘœ ঘটায় আলোচনা সভাস্থলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ