• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রীকে মোবাইলে এসএমএস করে ৪ দিনেই স্কুল

সিসি নিউজ, ০১ জুলাই: সৌদিপ্রবাসীর এসএমএস পেয়ে ফেনী সদর থানার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে।

৩০ জুন শনিবার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিয়ে তার ফেসবুকে একটি পোস্ট দেন।

পোস্টে আশরাফুল আলম খোকন লিখেছেন, গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে মোবাইলে একটি এসএমএস পান। এসএমএসটি পাঠান সৌদি আরব প্রবাসী জনৈক আনোয়ার হোসেন খোকন। তিনি প্রধানমন্ত্রীকে স্কুলটির কোড নম্বর পাঠিয়ে লিখেন যে, এই স্কুলটি স্থানীয় মুক্তিযোদ্ধা আফজালুর রহমানের জায়গার ওপর প্রতিষ্ঠিত। কিন্তু প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। একটি স্কুল ভবন করে দেয়ার দাবি জানান তিনি।

এসএমএসটি পাওয়ার পর ঐদিনই ভোর সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। স্কুলটির কোড নম্বর মিলিয়ে একান্ত সচিব জানতে পারেন স্কুলটি হচ্ছে ফেনী সদর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সচিব তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দেন। এরই ফলশ্রুতিতে শনিবার বিকেলে পাঁচ শ্রেণিকক্ষ বিশিষ্ট একটি ভবনের চূড়ান্ত অনুমোদন পেলো রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পর্যায়ক্রমে এটাকে বহুতল করা যাবে। শিগগিরই এই ভবনের কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ