• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ইজিবাইক চালক খুন: দুই বন্ধু আটক

সিসি নিউজ, ০১ জুলাই: নীলফামারীর সৈয়দপুরে সুমন আহমেদ (২২) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছে। সুমনের ইজিবাইক ছিনতাই করার উদ্দেশ‌্যে তারই দুই বন্ধু এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।  খুনীরা শনিবার (৩০ জুন) রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুঠিরঘাট এলাকায় খুন করে তার লাশ চিকলী নদীতে ভাসিয়ে দিয়েছে। সুমন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের  সমলাপাড়ার বকুল হোসেনের পুত্র।

সুমনের বাবা বকুল হোসেন জানান, সুমন ইজিবাইক চালিয়ে প্রতিদিন সন্ধার পরেই বাড়িতে ফিরে। ওই দিন রাত ৯টার পরেও বাড়িতে না আসায় ফোন করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। চার্জ নেই ভেবে অপেক্ষা করার পর রাত ১১টার দিকে আবারো ফোন করলে মোবাইল ফোনটি বন্ধ পাই। মধ‌্যরাতে বীরগঞ্জ থানা থেকে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, টহল পুলিশের হাতে ইজিবাইকসহ সুমন ও তার বন্ধু আটক রয়েছে। তবে আটক ওই যুবক সুমন কিনা নিশ্চিত করতে আমার সাথে কথা বলতে গিয়ে বুঝতে পারি এটা আমার ছেলে সুমনের কন্ঠ নয়। আর এটা পুলিশকে জানানোর পর আমাকে সকালে থানায় এসে ইজিবাইক ও সুমনকে সনাক্ত করতে বলেন। আজ রোববার সকালে গিয়ে দেখি সুমনের দুই বন্ধুর মধ‌্যে একজন সুমন সেজে কথা বলেছে। এরা হলেন কাশিরামের মৃত জয়বর রহমানের পুত্র রবিউল ইসলাম (২২) ও কালারবাজারের ঠকপাড়ার আব্দুল হামিদের পুত্র আনারুল হক (২১)। এ সময় পুলিশের জেরার মুখে তাকে খুন করে লাশ চিকলী নদীতে ফেলে দিয়ে ঠাঁকুরগাও পালিয়ে যাওয়ার বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশের কাছে স্বীকার করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা জানান, বিষয়টি শোনার পর ইজিবাইকসহ আটক রবিউল ও আনারুলকে সৈয়দপুরে নিয়ে আসার জন‌্য রাতে বীরগঞ্জে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ