• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ত্রিশালে আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা

ময়মনসিংহ, ০৪ জুলাই: ত্রিশালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাষ্টারের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে স্থানীয় ঘা-ভাটিয়া গ্রামের একটি পুকুরের পাড়ে তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৫) প্রতিদিনের ন্যায় বাড়ির পাশের মাছের ফিশারিতে রাত্রি যাপনের জন্য বাড়ি থেকে বের হন। ফজরের নামাজ পড়তে মসজিদে না যাওয়ায় মুসল্লিরা প্রথমে তার শোয়ার ঘরে খোঁজ করেন। না পেয়ে তার পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজাখুজি শুরু করেন। ভোর ৬টার দিকে ফিশারির পানিতে মরতেহ দেখতে পাওয়া যায়।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আব্দুল মতিন স্থানীয় খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক।

ত্রিশাল থানা অফিসার ইনচার্য জাকিউর রহমান জানান, আমি শোনার পরপরই ঘটনাস্থলে লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তদন্ত করে তা বের করা হবে। শিগগিরই জড়িতদের গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ