• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ৪৭ বছর পর বাড়ি পেলেন বীরাঙ্গনা জাহানারা

জয়পুরহাট, ৪ জুলাই: স্বাধীনতার ৪৭ বছর ধরে উপেক্ষিত থাকলেও অসহায় বীরাঙ্গনা জাহানারা বেগমকে নিজস্ব অর্থায়নে বাড়ি তৈরী করে দিলেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। এ উপলক্ষে জয়পুরহাট শহরের খঞ্জনপর মহল্লায় বীরাঙ্গনার নব নির্মিত বাড়ির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তৃতা করেন- জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী ভমি কমিশনার ওয়ারেস আনছারী, জয়পুরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার জাকির হোসেন মন্টু, জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।
এ ছাড়া আলোচনা সভা শেষে বীরাঙ্গনাকে ২ হাজার টাকা নগদ অনুদান দেওয়ার পরও প্রতি মাসে ২ হাজার টাকা করে অনুদানের অঙ্গিকার করেন জেলা প্রশাসক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক।
২ শতক জায়গার উপরে মেয়রের নিজস্ব তহবিল থেকে প্রায় ৪ লাখ টাকা ব্যায়ে নির্মান শেষে আনুষ্ঠানিক ভাবে বীরাঙ্গনাকে বাড়িটি হস্তান্তর করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ