• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, ০৭ জুলাই: লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে দুর্নীতির ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন পাকিস্তানের দুর্নীতি দমন আদালত। এ ছাড়া তাকে ৮০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।
আদালতের রায়ে নওয়াজ কন্যা মরিয়াম নওয়াজ শরীফ ও মেয়ের জামাই সাফদার আওয়ানকে যথাক্রমে সাত ও এক বছরের কারাদণ্ডাদেশ ও ২০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। বিবিসি এ খবর নিশ্চিত করেছে।
২০১৭ সালে পাকিস্তানের নওয়াজ শরীফকে দুর্নীতির দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয়। নওয়াজ শরীফ এ রায়কে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে মন্তব্য করেছেন। নওয়াজ ও তার স্ত্রী এখন লন্ডনে। নওয়াবের স্ত্রী কুলসুম নওয়াজ ক্যান্সারে চিকিৎসা নিচ্ছেন সেখানে।
বিচারক মোহাম্মদ বশির আদেশে বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের জন্য নওয়াজকে ১০ বছর ও তদন্তে সহযোগিতা না কারায় আরো এক বছরের কারাদণ্ড দেয়া হল। একই সময় থেকেই তারা শাস্তির সময় গণনা হবে।
নওয়াজ কন্যা মরিয়ম অপরাধে পৃষ্ঠপোষক করার জন্য ৭ বছর ও সহযোগিতা না করায় ১ বছর সাজা পেয়েছেন। তার শাস্তিও একই সময় থেকে গণনা হবে। এদিকে তদন্তে সহযোগিতা না করায় সাফদার অওয়ানকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ