ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুরবাড়ীতে ১১ বছরের এক আদিবাসী শিশুকে ধর্ষনের চেষ্ঠার অভিযোগ উঠেছে আলমগীর হোসেন (৩৩) নামে এক যুবকের বিরুদ্ধে। গত ৬ জুলাই শুক্রবার বিকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই দিন সন্ধায়,ধর্ষন চেষ্ঠাকারী আলমগীরের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই আদিবাসী শিশুটির পিতা উকিল মুর্ম। ধর্ষন চেষ্ঠাকারী আলমগীর পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মৃত তফছের রহমানের ছেলে।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার এক আদিবাসী অসুস্থতার কারনে গত ৫ জুলাই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়। এর একদিন পর গত শুক্রবার ৬ জুলাই তার দেখভাল করার জন্য ১১ বছরের ওই আদীবাসী শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মেয়েটি বিকালে স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় তলায় উঠার সময়, ওৎ পেতে থাকা আলমীর হোসেন সিড়ি ঘরে মেয়েটিকে একা পেয়ে, স্পর্শকার স্থানে হাত দেয় এবং ধর্ষনের চেষ্ঠা করে। এসময় মেয়েটির চিৎকার করলে লোকজন ছুটে আসে এবং ধর্ষন চেষ্ঠাকারী আলমগীর পালিয়ে যায়।
এ ব্যাপারে অভিযোগকারী উকিল মুমু’র্র সাথে গতকাল শনিবার মুঠো ফোনে কথা বললে,তিনি ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, অভিযোগ দিয়েছি থানা পুলিশের কাছে এর সুষ্ঠ বিচার চাই। অপরদিকে অভিযুক্ত আলমগীর এর সাথে যোগাযোগের জন্য খোজ করলেও তাকে পাওয়া যায়নি।
এই বিষয়ে ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব এর সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্ত করা হচ্ছে একই সাথে আসামীকে আটক করার জন্য অভিযান চালছে।