• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

রংপুর, ১০ জুলাই: রংপুর নগরীর হাজিরহাট এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার বেলাল হোসেন নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বেলাল নগরীর উত্তম বেতার পাড়া মহল্লার মৃত ইসহাক ওরফে আতার আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ ১৮টি মামলা আছে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখতারুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রংপুর নগরীর হাজিরহাট এলাকায় তেলির ব্রিজ সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোররাত ৪টার দিকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই ডাকাত সর্দার বেলাল নিহত হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ আট পুলিশ সদস্য আহত হয়েছে। বেলালের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পঠিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ