• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শীতলক্ষ্যা থেকে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ, ১০ জুলাই : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নোঙর করে রাখা লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী ট্রলারের ছাদ থেকে পড়ে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ভেসে উঠলে লাশ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন দ্বীন ইসলাম ও ইমন। অপর একটি মরদেহের এখনো পরিচয় মেলেনি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, নিহতদের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রবিবার রাত সাড়ে ৯টায় শহরের সেন্ট্রাল খেয়াঘাট থেকে ১০০ থেকে ১৫০ জন যাত্রী নিয়ে বন্দর উপজেলার মদনগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে যাওয়ার সময় ট্রলারটি ঘাটের পাশে নোঙর করে রাখা একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারটির ছাদ ভেঙে পড়ে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে গেলেও অনেকেই সাঁতড়ে তীরে উঠে পড়েন। তবে নিখোঁজ থাকেন ৩ জন। এ ঘটনার পর ওই রাত থেকেই বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ