• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোটা আন্দোলনের নেতা সুহেলকে গ্রেপ্তার দেখালো পুলিশ

সিসি ডেস্ক, ১২ জুলাই: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান আরটিভি অনলাইনকে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ভোর চারটার দিকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তারের বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ।
ঢাকার শান্তিনগরের ওই বাসায় পরিবার নিয়ে থাকেন লাকী।

তিনি জানান, সুহেল ডিপার্টমেন্টের ছোট ভাই। গতকাল রাতে খেলা দেখতে এসেছিল।  ভোর চারটার দিকে পুলিশ এসে বাসায় তল্লাশি চালিয়ে সুহেলকে ধরে নিয়ে যায়।

লাকি বলেন, তারা ১০ জনের মতো ছিল। ঘরে ঢুকেই পুরো বাসায় তল্লাশি চালান। এ সময় আমাদের মুঠোফোনগুলো জব্দ করেন। সেগুলো ঘেঁটে দেখেন। ল্যাপটপগুলোও ঘেঁটে দেখেন। তারপর দেড় ঘণ্টা ধরে আলাদা রুমে হাতকড়া পরিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে সুহেলকে নিয়ে চলে যান।

এ সময় সুহেলকে কেন নিয়ে যাচ্ছেন- জানতে চাইলে তাঁরা জানান, ‘কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুহেলের ওপর গত ২৩ মে বিকেলে বাংলাবাজার এলাকায় হামলা করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ