• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুমিল্লায় সেপটিক ট্যাংকে জলঢাকার শ্রমিকের মৃত্যু

সিসি নিউজ, ১৪ জুলাই: কুমিল্লায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ এক শ্রমিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া গ্রামের ইতালী প্রবাসী তোফাজ্জল হোসেনের নির্মাণাধীন ভবনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. ইয়াছিন (৩৫)। সে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৈলমারী গ্রামের আজিজুর রহমানের ছেলে। অসুস্থ ও মৃত অপর দুই জনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের কাজ করার সময় ৩ শ্রমিক ওই ভবনের সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে নামে। এ সময় বিষাক্ত গ্যাসে ওই ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক মারা যান।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, নিহত শ্রমিকদের একজনের লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। অপরজনের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ