• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচনী সহিংসতায় নিহত আনছার পরিবারকে ৫৬ হাজার টাকা অনুদান

Parbatipur News & Photo
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: আরও ৫৬ হাজার টাকা অনুদান পেল গত ৫ জানুয়ারী পার্বতীপুর উপজেলার উত্তর শালন্দর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন কালে নির্বাচনী সহিংসতায় নিহত আনছার-ভিডিপি সদস্য আব্দুল ওয়াহেদের পরিবার। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর মুন্সিপাড়া গ্রামে নিহত ওয়াহেদের বাড়ীতে এসে তার স্ত্রী আনোয়ারা বেগমের হাতে ৫৫ হাজার টাকার চেক ও শীতবস্ত্র তুলে দেন দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন। এর আগে তিনি নিহতের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনছার-ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পার্বতীপুর মডেল থানার ওসি নুরুজ্জামান চৌধুরী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। চেক প্রদান কালে পুলিশ সুপার বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন। এ কারণে দিনাজপুর জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে তার পরিবারকে অনুদানের এ টাকা প্রদান করা হলো। একই সময় পার্বতীপুর মডেল থানার পক্ষ থেকেও নিহতের পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। এর আগে গত ৬ জানুয়ারী নিহত আনছার-ভিডিপি সদস্যের ছেলে আনোয়ার হোসেনের হাতে সরকার ঘোষিত ৫ লক্ষ টাকা ক্ষতিপুরনের ১ম কিস্তি হিসেবে ১লক্ষ টাকার চেক প্রদান করেন দিনাজপুর জেলা কমান্ডেন্ট (আনছার-ভিডিপি) একেএম জিয়াউল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ