• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পান্না ঘোষের দুর্দান্ত বোলিংয়ে শনিবার ফাইনাল ম্যাচে আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে সালমা বাহিনী।
নেদারল্যান্ডের উট্রেক্টে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করে ২০ ওভারে ১২২ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আইরিশরা গুটিয়ে ৯৭ রানে। হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন পান্না। জাহানারা আলমের পর মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক তুলে নেন তিনি।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য বাছাইপর্বে ফাইনালিস্ট দু’দলেরই খেলা নিশ্চিত হয়েছে। আগামী নভেম্বরে ১০ দলের অংশগ্রহণে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আইরিশরা। আয়েশার ৪৬ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে বাংলাদেশ নয় উইকেটে ১২২ রান করে। এছাড়া ফারজানা ১৭ ও শামিমা করেন ১৬ রান। আইরিশ বোলারদের মধ্যে লুসি ২২ রান দিয়ে চার উইকেট তুলে নেন।
জবাবে বোলিংয়ে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ১২ ওভারের খেলায়ই ৫৪ রানের মধ্যে আইরিশদের ছয় উইকেট তুলে নেয় বাঘিনীরা। ইমিয়ের ২৩ রান করে কিছুটা লড়লেও সুবিধা করতে পারেননি। বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ ১৬ রানের বিনিময়ে একাই হ্যাটট্রিকসহ তুলে নেন ৫ উইকেট। এছাড়া রুমানা দুটি ও নাহিদা নিয়েছেন একটি করে উইকেট। তাই ৮ বল বাকি থাকতেই ৯৭ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ