• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘনিষ্ঠ দৃশ্যে আমি স্বচ্ছন্দবোধ করি: ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক: আগামী ২০ জুলাই মুক্তি পাচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে নির্মিত পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সিনেমা ‘গহীন হৃদয়’। আর এই সিনেমাতেই আরও একবার বোল্ড দৃশ্য অভিনয় করা নিয়ে আলোচনায় উঠে এসেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনেমাতে ‘সোহিনী’ চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। আর সোহিনীর ছোটবেলার বন্ধু অনুপমের চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে।
সূত্রের খবর, সিনেমায় কৌশিক সেনের সঙ্গেই একটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে ঋতুপর্ণাকে। আর এখানে সোহিনীর স্বামীর চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে, যার হঠাৎই ব্রেন টিউমার ধরা পড়বে।
সম্প্রতি গণমাধ্যমের পক্ষ থেকে ঋতুপর্ণাকে প্রশ্ন করা হয় এ ধরনের দৃশ্য অভিনয় করতে তিনি কতটা স্বচ্ছন্দ্যবোধ করেন- উত্তরে ঋতুপর্ণা বলেন, ‘চিত্রনাট্যে প্রয়োজনেই আমি এ ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি। এ ধরনের দৃশ্যে অভিনয় করা ও দৃশ্যটি ফুটিয়ে তোলাও আমার কাছে চ্যালেঞ্জের। এটা আমার কাছে কাজেরই অঙ্গ। আমার চরিত্র ও কাজের জন্য আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই।’
তিনি আরও বলেন, ‘পেশাদারি অভিনেত্রী হিসেবে আমরা সিনেমার চরিত্র হয়ে উঠি। আর হ্যাঁ, এ ধরনের দৃশ্যে আমি স্বচ্ছন্দবোধ করি, আমার সহঅভিনেতা কৌশিক সেনের সঙ্গে আমার বোঝাপড়াও বেশ ভালো। এই পুরো বিষয়টাই এক্কেবারে সিনেমার বা অভিনয়ের অঙ্গ।’
এরইমধ্যে মুক্তি পেয়েছে ‘গহীন হৃদয়ে’র ট্রেলার। সিনেমাতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার, এখানে তার চরিত্রের নাম ভাস্কর। ‘গহীন হৃদয়ে’ উঠে আসবে ফের একবার সম্পর্কের টানাপোড়েন। উঠে আসবে আরও এক পরকীয়ার গল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ