• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রেনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার

জয়দেবপুর, ১৫ জুলাই: ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে গাজীপুরের জয়দেবপুর জংশনে ট্রেনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে কালো ফুল প্যান্ট ও কালো-সাদা চেক শার্ট রয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবককে দুর্বৃত্তরা খুন করেছে বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এসএম রকিবুল হক জানান, রাতে জয়দেবপুর জংশনের লোকজন (ক্লিনার) মৈত্রী ট্রেন ধোয়া ও পানি দেয়ার কাজ করছিল। রাত ১১ টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি জংশনে অন্য লাইনে থামে। লালমনি ট্রেনের ছাদে ওই যুবকের লাশ দেখতে পেয়ে তারা চিৎকার করেন।
তিনি আরো জানান, নিহত যুবকের বুকে, তল পেটে এবং পাজরের নিচে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ