• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ঝিনাইদহ, ১৮ জুলাই : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভাতুরিয়া গ্রামে র‌্যাবের সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ আমিরুল ইসলাম ওরফে পচা (৪৩) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, হাসুয়া ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে টাকার পরিমাণ জানায়নি র‌্যাব।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ গণমাধ্যমকে জানান, একদল ডাকাত সদস্য ওই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, র‌্যাবের কাছে এমন খবর আসে। ওই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। এসময় উভয়পক্ষের গুলি বিনিময়ে ডাকাত আমিরুল গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ