• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর শিক্ষা বোর্ডে মেয়েরা এগিয়ে

দিনাজপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা পাশের ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে।
এই বোর্ডে এবার মোট পাশের হার ৬০ দশমিক ২১ শতাংশ। যার মধ্যে ছেলেদের পাশের হার ৫৬ দশমিক ২২ এবং মেয়েরা ৬৪ দশমিক ৫১ শতাংশ। গতবারের চেয়ে এবার পাশের হার কমে গেছে।গতবছর (২০১৭) পাশের হার ছিলো ৬৫ দশমিক ৪৪ শতাংশ। দিনাজপুর বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২হাজার ২’শ ৯৭জন শিক্ষার্থী যার মধ্যে ১হাজার ৩’শ ৪৪ জন ছাত্র এবং ৯’শ ৫৩জন ছাত্রী। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে ৮টি জেলার ৬৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১লক্ষ ২১হাজার ৩’শ ৩৪জন। এবার পাশ করেছে মোট ৭১হাজার ৯’শ ৫১জন।
দিনাজপুর শহরের হলিল্যান্ড কলেজ শিক্ষার্থীরা ফলাফল ভাল করায় তাদের আনন্দ উল্ল্যাস ছিল লক্ষ্য করার মত। প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩৭জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ