• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার

পাবনা, ২২ জুলাই: পাবনা সদর উপজেলায় নিজ ঘর থেকে মা ও তার দুই বছরের শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার চরতারাপুর ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের বোরোগীপাড়া গ্রামের সুজন আলীর স্ত্রী রুশী খাতুন (২৫) ও শিশু সন্তান রোহান (২)।
পাবনা সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু সন্তানকে নিয়ে মা রুশী খাতুন তাদের ঘরেই ছিলেন। এ সময় তার স্বামী সুজন আলী বাড়িতে ছিলেন না। দীর্ঘসময় ঘরের দরজা না খোলায় স্বজন ও প্রতিবেশিদের সন্দেহ হয়। পরে ঘরের দরজা খুলে মা-ছেলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার ও একটি ধারালো চাকু জব্দ করে পুলিশ।
এলাকাবাসী জানান, ঘরের মেঝেতে মায়ের ও চৌকির উপর শিশু সন্তানের মরদেহ পড়েছিল। মায়ের পায়ের কাছে রক্তামাখা চাকু ছিল। সুজন আলীর স্ত্রী রুশী খাতুনের মানসিক সমস্যা ছিল, তিনি কবিরাজি চিকিৎসা নিচ্ছিলেন। তবে কারা, কী কারণে তাদের হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইবনে মিজান জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা সেটি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মানসিক সমস্যার কারণে শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মা নিজেই গলা কেটে আত্মহত্যা করেছেন, নাকি তাদের কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে এ নিয়ে এলাকাবাসী ও স্বজনদের মাঝে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ