• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বলিউডের সিনেমায় গান গাইতে চান সেলেনা

বিনোদন ডেস্ক: বলিউড সিনেমায় গান গাইতে চান মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন এই মার্কিন পপ তারকা। অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমানের কাজ পছন্দ করেন সেলেনা গোমেজ এবং তার সুর করা গানেই কণ্ঠ দিতে চান তিনি।

সেলেনা গোমেজ বলেন, ‘আমি এ আর রহমানের কাজ পছন্দ করি। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। আমি তার সঙ্গে গানে অথবা তার সুর করা গানে কণ্ঠ দিতে চাই। আমি মনে করি, বলিউড সিনেমার গানে কণ্ঠ দিতে পারলে খুব ভালো হবে।’

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে এ আর রহমানের খ্যাতি। ভারতীয় সিনেমার পাশাপাশি হলিউডের স্ল্যামডগ মিলিয়নিয়ার, ১২৭ আওয়ার্স, মিলিয়ন ডলার আর্ম, পিপল লাইক আস এবং পেলে : বার্থ অব অ্যা লিজেন্ড’র মতো সিনেমায় সংগীতায়োজন করেছেন তিনি।

অন্যদিকে ডিজনির ‘উইজার্ডস অব দ্য ওয়েভার্লি প্লেস’ সিরিজে কাজ করে বিশেষ পরিচিতি পান সেলেনা গোমেজ। ‘কাম অ্যান্ড গেট ইট’, ‘সেম ওল্ড লাভ’ এবং ‘হ্যান্ডস টু মাইসেলফ’র মতো জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন এই গায়িকা।

এছাড়া অ্যানাদার সিন্ডেরেলা স্টোরি, প্রিন্সেস প্রোটেকশন প্রোগ্রাম, মন্টে কার্লো, স্প্রিং ব্রেকার্স সিনেমায় অভিনয় করেছেন সেলেনা। হোটেল ট্রানসিলভানিয়া থ্রি : সামার ভ্যাকেশন সিনেমায় ‘মাভিস’ চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত এই গায়িকা-অভিনেত্রী। শুধু তাই নয়, নেটফ্লিক্সের জনপ্রিয় ‘১৩ রিজনস হোয়াই’ সিরিজের এক্সিকিউটিভ প্রডিউসার সেলেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ