• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুষ্টিয়ায় ছাত্রলীগের হামলায় রক্তাক্ত মাহমুদুর রহমান

সিসি ডেস্ক: অবরুদ্ধ করার পর দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের সফরসঙ্গী বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২২ জুলাই) দুপুরে কুষ্টিয়া আদালত ভবন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সেখানে মাহমুদুর রহমানকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

কু‌ষ্টিয়া জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ইয়া‌সির আরাফাত তুষা‌রের মানহা‌নি এক মামলায় দুপুর ১২টার দিকে কু‌ষ্টিয়ার সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌ষ্ট্রেট আদালতের বিচারক এম. এম. মো‌র্শেদ ১০ হাজার টাকা জামান‌তে স্থায়ীভা‌বে জা‌মিন মঞ্জুর ক‌রেন।

জামিন পাওয়ার পর আদালত এলাকায় জমায়েত হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। কয়েক ঘণ্টা সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন মাহমুদুর রহমান।

এক পর্যায়ে আদালতের এজলাসে আশ্রয় নেন তিনি। দীর্ঘ সময় একই পরিবেশ বিরাজ করায় তিনি আদালতকে বিষয়টি জানান। পরে লিখিতভাবে পুলিশ প্রোটেকশনের জন্য তিনি আবেদন করেন। পরে তিনি আদালত এলাকা থেকে বের হওয়ার চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়। তার ওপর ব্যাপকভাবে ইট-পাথর নিক্ষেভ করা হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ