• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নদিতে গোসল করতে নেমে পানিতে ডুবে ছোটন বাবু (১০) নামে এক তৃতীয় শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অাম্রবাড়ি গ্রামের ছোট যমুনা নদিতে এই ঘটনা ঘটে।
নিহত ছোটন বাবু উপজেলার আম্রবাড়ি গুচ্ছ গ্রামের মঞ্জুরুল হক এর ছেলে। সে আম্রবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।

ছোটন বাবুর পিতা মঞ্জুরুল হক বলেন, ছোটন বাবু গত তিনদিন পুর্বে তার নানার বাড়ী চকচকায় বেড়াতে গিয়ে, গত রোববার দুপুরে ছোট যমুনা নদিতে গোসল করতে নামে। এর পর আর তাকে খুজে পাওয়া যায়নি। সোমবার সকালে আম্রবাড়ি ঘাটে মাছ মারতে গিয়ে ছোটন বাবুর মৃতদেহ দেখতে পায় তার প্রতিবেশিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ