• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঘাতক দালাল নির্মূল কমিটির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

jahanara_imamঢাকা: আজ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী।  ১৯৯২ সালের এই দিনে দেশের ১০১ জন বরেণ্য নাগরিক ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবিরসহ মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের দাবি উত্থাপন করে জাহানারা ইমামের নেতৃত্বে সংগঠনটির যাত্রা শুরু হয়।  এ উপলক্ষ্যে রবিবার বিকেলে জাতীয় জাদুঘরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২২তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে ‘শহীদজননী জাহানারা ইমামের আন্দোলন : সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সূচনা বক্তব্য রাখবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
সভায় আলোচনা করবেন গণআদালতের প্রধান অভিযোগকারী ও বাংলাদেশ রুখে দাঁড়াও-এর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সাংবাদিক কামাল লোহানী, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর আহ্বায়ক অধ্যাপক মুনতাসীর মামুন, কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার এমপি ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি।

সভায় সভাপতিত্ব করবেন গণআদালতের প্রধান অভিযোগকারী ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ