• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে এমপি‘র হাতে আটক ২ চাঁদাবাজ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা শহর ও উপজেলার করিমপুর ত্রিমোহনী এলাকায় চাঁদাবাজী করার সময় ২ চাঁদাবাজকে হাতে নাতে আটক করলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মামুন স্বপন এমপি। বৃহষ্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- উপজেলা শহরের আফছার আলীর ছেলে আশেদুল হক মুক্তি (৪২) ও কালাই উপজেলার করিমপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে শেখ রায়হান লিপু (৪০)। পরে তিনি আটকৃতদের পুলিশের হাতে সোপর্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্রাম হোসেন জানান, জয়পুরহাটের আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার নিজ এলাকায় আগামী সংসদ নির্বাচন উপলক্ষে গন সংযোগ করছিলেন।

এ সময় ওই এলাকার দরিদ্র রিকসা ও ভ্যান চালকদের অভিযোগের পেয়ে চাঁদাবাজী রোধে তাৎক্ষনিক তিনি অভিযান পরিচালনা করেন।

রিকসা ও ভ্যান চালকদের কাছে জোর করে চাঁদা নেওয়ার সময় ক্ষেতলাল উপজেলা শহর থেকে মুক্তিকে ও একই উপজেলার করিমপুর ত্রিমোহনী এলাকা থেকে লিপুকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দেন বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ