• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপি মোস্তফা রশিদী সুজা আর নেই

সিসি ডেস্ক: খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাতে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। এমপি সুজার ভাই এস এম মোর্তজা রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকেই আট মাস আগে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। ১৮ জুলাই আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি। সিঙ্গাপুরে মোস্তফা রশিদী সুজার সঙ্গে তার স্ত্রী রয়েছেন।
তিনি তিনবার খুলনা-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ৯৬-থেকে ২০০১ সাল তিনি জাতীয় সংসদের হুইপ’র দায়িত্ব পালন করেন। তিনবার খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৩ সালের ২ মার্চ বাগেরহাটের ফকিরহাটে জন্মগ্রহণ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ