• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৮ জুলাই: মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
শুক্রবার রাজধানীর বারিধারায় অ্যাপোলো হাসপাতালে অধ্যাপক মোজাফফরকে দেখতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
সেখানে তিনি কিছু সময় অপেক্ষা করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় মোজাফফর আহমদের মেয়ে আইভী ও ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন বলে জানান।
এ সময় হাসপাতালে মোজাফফর আহমদের চিকিৎসার বিল পরিশোধ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
মোজাফফর আহমদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।
শিক্ষা জীবনের কৃতি শিক্ষার্থী কর্মজীবনে শিক্ষকতা পেশায় যোগ দিয়েছিলেন। ঢাকা কলেজ ও তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়িয়েছেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপনা ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বায়ান্নর ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে নিজ জেলা কুমিল্লার দেবিদ্বার আসনে মুসলিম লীগের শিক্ষামন্ত্রীকে পরাজিত করে তাক লাগিয়ে দেন।
প্রসঙ্গত, উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধাব্যক্তিত্ব অধ্যাপক মোজাফফর আহমদ গত ২১ জুলাই থেকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন অধ্যাপক মোজাফফর আহমদ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ